বিশেষ প্রতিবেদক, হবিগঞ্জ : হবিগঞ্জের বানিয়াচঙ্গে অর্ধশতাধিক দরিদ্র-অসহায়ের মাঝে বিশ্ববিখ্যাত বিজ্ঞাপনী সংস্থা বিবিএইচের উদ্যোগে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (২০ নভেম্বর/৫ অগ্রহায়ণ) বিকেলে উপজেলার জাতুকর্ণপাড়া ঈদগা বাজার এলাকায় এসব বিতরণ করা হয়।
সংস্থার মানবিক কার্যক্রমের অংশ হিসেবে খাদ্যসামগ্রী চাল, আটা, চিনি ও আলু বিতরণ করা হয়।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় ইউপি সদস্য তোফাজ্জল হোসেন, সংস্থার স্থানীয় মার্কেটিং ম্যানেজার হেলাল মিয়া, রুহুল আমিন, এজিমুল মিয়া, আনোয়ার সর্দার, আজগর আলী, ইমরান মিয়া, ফয়সল মিয়া, জাকারিয়া, নজরুল ইসলাম, অনু মিয়া, সেলিম মিয়া, আনহার মিয়া, সুজন মিয়া, আবু খায়ের, সাইফুল ইসলাম ও লিলিমা আক্তার।