নিজস্ব প্রতিবেদক : বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবির জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) পরিচালিত বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় ইয়াবা আটক হয়েছে।
গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (১৮ নভেম্বর/৩ অগ্রহায়ণ) মধ্যরাতে জকিগঞ্জ উপজেলার মানিকপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সরিষাকুড়ি এলাকায় বিজিবি অভিযান চালালে সংঘবদ্ধ চোরাকারবারীরা একটি পলিথিনের ব্যাগ ফেলে পালিয়ে যায়।
টহল দল এই পলিথিনের ব্যাগ থেকে ১৯ হাজার ১০০ পিস ভারতীয় ইয়াবা জব্দ করে।।
জব্দকৃত ইয়াবার সর্বমোট সিজার মূল্য ৫৭ লাখ ৩০ হাজার টাকা বলে বিজিবি জানিয়েছে।