১৯ বিজিবির অভিযানে সাড়ে ২৭ লাখ টাকার অবৈধ মালামাল আটক

প্রকাশিত October 22, 2025
১৯ বিজিবির অভিযানে সাড়ে ২৭ লাখ টাকার অবৈধ মালামাল আটক

নিজস্ব প্রতিবেদক : বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবির জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) বিশেষ অভিযান চালিয়ে প্রায় ২৮ লাখ টাকার ভারতীয় অবৈধ মালামাল আটক করেছে।
গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (২২ অক্টোবর/৬ কার্তিক) ভোর আনুমানিক ৫টায় কানাইঘাট উপজেলার সুরাইঘাট বিওপির একটি বিশেষ আভিযানিক টহল দল সীমান্ত এলাকা থেকে মালিকবিহীন অবস্থায় বাংলাদেশী ৩৫০ কেজি সুপারি ও ১টি টাটা পিকআপ আটক করে। আটককৃত সুপারি ও পিকআপের সিজারমূল্য ১৬ লাখ ৫ হাজার টাকা।
এছাড়াও সোনারখেওর, সুরাইঘাট ও গুয়াবাড়ী বিওপির পৃথক আভিযানিক টহল দল জৈন্তাপুর ও কানাইঘাট উপজেলার সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় ১১ লাখ ৪৩ হাজার টাকার ভারতীয় ১০ হাজার ৯২০ প্যাকেট পাতার বিড়ি, ৮০ কেজি চা-পাতা, ৪০০ কেজি পিঁয়াজ ও ৭৫০ কেজি সুপারি আটক করতে সক্ষম হয়।
উভয় অভিযানের মাধ্যমে আটককৃত মালামালের সর্বমোট সিজার মূল্য ২৭ লাখ ৪৮ হাজার টাকা বলে ১৯ বিজিবি থেকে জানানো হয়েছে।