অপূর্ব পালের ফাঁসির দাবিতে দিরাইয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

প্রকাশিত October 7, 2025
অপূর্ব পালের ফাঁসির দাবিতে দিরাইয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

দিরাই প্রতিনিধি : মহাগ্রন্থ আল কোরআনের অবমাননাকারী নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অপূর্ব পালের ফাঁসির দাবিতে দিরাইয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৭ অক্টোবর/২২ আশ্বিন) দুপুর ২টার দিকে দিরাইয়ে সর্বস্তরের জনতার ব্যানারে আয়োজিত মিছিলটি দিরাই বাজার থেকে শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে থানা পয়েন্টে সমাবেশে মিলিত হয়।
এতে বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা যুবজমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা ওবায়দুল হক চৌধুরী, মাওলানা ইলিয়াস আহমেদ ও মাওলানা হেলাল আহমেদ সহ অন্যান্য নেতা।
বক্তারা অবিলম্বে অপূর্ব পালকে গ্রেফতার করে শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়ে হুশিয়ারি দেন, অন্যথায় তৌহিদী জনতা কঠোর আন্দোলন গড়ে তুলবে।