নিজস্ব প্রতিবেদক : র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-র্যাব সুনামগঞ্জের ছাতকে ৯০ বোতল বিদেশী মদ ও হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে ৩০ কেজি গাঁজাসহ ৩ মাদক কারবারিকে গ্রেফতার করেছে।
র্যাব-৯, সদর কোম্পানি, সিলেটের একটি আভিযানিক দল শনিবার (৩০ আগস্ট) আনুমানিক দুপুর সাড়ে ১২টায় ছাতক পৌরসভার একটি আবাসিক এলাকায় অভিযান চালিয়ে একটি বাসায় খাটের নিচ থেকে ৯০ বোতল বিদেশী মদসহ রফিক মিয়া (৪৭, পিতা নূরু মিয়া, মণ্ডলীভোগ, ছাতক, সুনামগঞ্জ) নামে একজনকে গ্রেফতার করে।
এছাড়া রবিবার (৩১ আগস্ট/১৬ ভাদ্র) ভোর ৫টার দিকে র্যাব-৯, সিপিসি-৩ ক্যাম্প শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জের একটি আভিযানিক দল শায়েস্তাগঞ্জ উপজেলার পুরাতন বাজার এলাকায় অভিযান চালিয়ে ৩০ কেজি গাঁজাসহ উপজেলার মো শান্ত মিয়া (২২, পিতা চাঁন মিয়া, পশ্চিম পাকুরিয়া), মোহাম্মদ আলী (৩৫, পিতা মো মনোয়ার আলী, দক্ষিণ আমকান্দি) ও কদর আলী হেলালকে (২৫, পিতা মো আফসর আলী, পাকুরিয়া, চুনারুঘাট, হবিগঞ্জ ) গ্রেফতার করে।
গ্রেফতারকৃত সকল আসামিকে জব্দকৃত আলামতসহ সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।