শাল্লায় স্বাধীনতা বিরোধীদের ভোট না দেওয়ার আহ্বান কৃষক দলের

প্রকাশিত August 24, 2025
শাল্লায় স্বাধীনতা বিরোধীদের ভোট না দেওয়ার আহ্বান কৃষক দলের

শাল্লা প্রতিনিধি : সুনামগঞ্জের শাল্লায় কৃষক দলের কর্মী সমাবেশে একাত্তরের যুদ্ধাপরাধের দায়ে দোষী সাব্যস্ত স্বাধীনতা বিরোধীদের ভোট না দেওয়ার আহ্বান জানানো হয়েছে।
সমাবেশে উপজেলা কৃষক দলের সিনিয়র যুগ্মআহ্বায়ক একরামুল হোসেন, যারা যুদ্ধাপরাধের জন্যে এখন পর্যন্ত জাতির কাছে ক্ষমা চায়নি তাদেরকে দেশ ও জাতির শত্রু বলে আখ্যায়িত করেন।
তিনি আশা প্রকাশ করেন, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হলে বিএনপি সরকার গঠন করবে।
রবিবার রবিবার (২৪ আগস্ট/৯ ভাদ্র) হবিবপুর ইউনিয়ন কৃষক দলের উদ্যোগে শাসখাই বাজারে উপজেলা কৃষক দলের আহ্বায়ক মাহাতাব মিয়ার সভাপতিত্বে ও সদস্য সচিব হাবিবুর রহমান হাবুলের সঞ্চালনায় কর্মী সমাবেশে বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা কৃষক দলের যুগ্মআহ্বায়ক মো রফিকুল ইসলাম, মো আকতার হোসেন ও মো বেনু মিয়া।