সিলেট ল কলেজ ছাত্রদলের আইন বিষয়ক সম্পাদক শাল্লার সোহাগ

প্রকাশিত August 23, 2025
সিলেট ল কলেজ ছাত্রদলের আইন বিষয়ক সম্পাদক শাল্লার সোহাগ

শাল্লা প্রতিনিধি : বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সিলেট ল কলেজ শাখার আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে।
গত ২১ আগস্ট মহানগর ছাত্রদলের সভাপতি সুদীপ জ্যোতি এষ ও সাধারণ সম্পাদক ফজলে রাব্বি আহসান স্বাক্ষরিত ৪৬ সদস্যের এ কমিটি প্রকাশ করা হয়।
এই কমিটিতে সিলেট ল কলেজের শিক্ষার্থী সুনামগঞ্জের শাল্লা উপজেলার মো সোহাগ মিয়াকে আইন বিষয়ক সম্পাদক করা হয়েছে।
এর আগে তিনি শাল্লা কলেজ ছাত্রদলের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদকের দায়িত্ব পালন করেন।
মো সোহাগ মিয়া জানান, তিনি সাংগঠনিক দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করে ছাত্রদলকে আরও শক্তিশালী ও গতিশীল করতে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাবেন।
তিনি ছাত্রদলের সকল নেতাকর্মীর সহযোগিতা কামনা করেন।