পনিটুলা মহাপ্রভুর আখড়ায় হরিনাম সংকীর্ত্তন শুরু ৩০ আগস্ট

প্রকাশিত August 23, 2025
পনিটুলা মহাপ্রভুর আখড়ায় হরিনাম সংকীর্ত্তন শুরু ৩০ আগস্ট

শ্রীশ্রী রাধারাণীর শুভ আবির্ভাব তিথি রাধাষ্টমী উপলক্ষে অষ্টপ্রহরব্যাপী শ্রীশ্রী নাম ও লীলা সংকীর্ত্তন মহোৎসবের আয়োজন করা হয়েছে।
এই মহোৎসব সিলেট মহানগরীর পল্লবী আবাসিক এলাকার পনিটুলায় শ্রীশ্রী মহাপ্রভুর আখড়ায় অনুষ্ঠিত হবে।
অনুষ্ঠানসূচির মধ্যে রয়েছে ৩০ আগস্ট (শনিবার) সন্ধ্যা ৭টায় শ্রীশ্রী চৈতন্যচরিতামৃত পাঠ ও রাত ৯টায় শুভ অধিবাস সংকীর্ত্তন।
৩১ আগস্ট (রবিবার) ব্রাহ্মমুহূর্ত থেকে অষ্টপ্রহরব্যাপী শ্রীশ্রী নাম ও লীলা সংকীর্ত্তন মহাযজ্ঞ মহোৎসব শুরু। এদিন দুপুর ১টায় ভোগারতি দর্শন ও দুপুর ২টায় সর্বস্তরের গৌরভক্তের মাঝে মহাপ্রসাদ বিতরণ করা হবে।
১ সেপ্টেম্বর (সোমবার) সকাল ৯টায় কলংকমোচন, দুপুর ১টায় দধিভাণ্ড ভঞ্জন, হরিনাম সংকীর্ত্তন বিশ্রাম ও মহাপ্রসাদ বিতরণ।
মহোৎসবে গৌরভক্তবৃন্দকে উপস্থিত থাকার জন্য শ্রীশ্রী মহাপ্রভুর আখড়ার অধ্যক্ষ ১০৮ শ্রীশ্রী নিত্যানন্দ দাস মোহন্ত মহারাজ বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন।–সংবাদ বিজ্ঞপ্তি