নিজস্ব প্রতিবেদক : সিলেটের জকিগঞ্জ থানা পুলিশের অভিযানে প্রায় সোয়া ৪ লাখ শলাকা নাসির বিড়িসহ ৩ জন গ্রেফতার হয়েছে।
শনিবার (২৩ আগস/৮ ভাদ্র) ভোর সাড়ে ৫টার দিকে জকিগঞ্জ থানা পুলিশের একটি আভিযানিক দল উপজেলার বারহাল ইউনিয়নের শাহাবাগ পয়েন্ট এলাকায় চেকপোস্ট করাকালে ১টি পিকআপ গাড়ি হতে ৪ লাখ ২০ হাজার শলাকা আমদানি নিষিদ্ধ ভারতীয় শেখ নাসিরুদ্দিন বিড়ি জব্দ করে।
এ সময় পার্শ্ববর্তী কানাইঘাট উপজেলার মো আব্দুস শুকুর (৪৮, পিতা জালাল আহমদ, আগফৌদ, গাংপার সুরাইঘাট), মাহবুব আলম (২৮, পিতা মানিক মিয়া, নেহালপুর) ও আবু তাহের (২০, পিতা জহির উদ্দিন ওরফে জইন উদ্দিন, নেহালপুর) গ্রেফতার করা হয়।
এ ব্যাপারে জকিগঞ্জ থানার মামলা {নং-১১, তারিখ-২৩ আগস্ট ২০২৫, ধারা-25B(1)(b) The Special Powers Act, 1974} রুজু করা হয়েছে।