নিজস্ব প্রতিবেদক : র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-র্যাব সিলেটের গোলাপগঞ্জে একটি দেশীয় রিভলবার ও ৪ রাউন্ড গুলি উদ্ধার করেছে।
র্যাব-৯, সিপিএসসি, সিলেটের একটি আভিযানিক দল বুধবার (২০ আগস্ট) আনুমানিক রাত ১০টায় জেলার গোলাপগঞ্জ উপজেলার হেতিমগঞ্জ বাজার এলাকায় মাদকদ্রব্য ও অস্ত্র উদ্ধারের বিশেষ অভিযান পরিচালনাকালে ফুলবাড়ি ইউনিয়নের কায়স্থগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের টয়লেটের দক্ষিণ পাশে একটি পুরাতন রিভলবার পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করে।
এ সময় ৩ রাউন্ড পিতলের ও ১ রাউন্ড স্টিলের গুলি পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়।
পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে উদ্ধারকৃত রিভলবারটি গোলাপগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।