হবিগঞ্জে সরকারি মাধ্যমিক সহকারী শিক্ষকদের মানববন্ধন

প্রকাশিত August 21, 2025
হবিগঞ্জে সরকারি মাধ্যমিক সহকারী শিক্ষকদের মানববন্ধন

বিশেষ প্রতিবেদক, হবিগঞ্জ : সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের এন্ট্রিপদ নবম গ্রেড ধরে চারস্তরীয় একাডেমিক পদসোপান ও আলাদা অধিদপ্তরের দাবিতে হবিগঞ্জে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২০ আগস্ট) দুপুরে শহরের কোর্ট মসজিদের সামনে আয়োজিত মানববন্ধনে জেলার শতাধিক শিক্ষক অংশগ্রহণ করেন।
এসময় বক্তব্য রাখেন সহকারী শিক্ষক শংকর চন্দ্র দেব, সৈয়দ মোশাররফ আলী, মো মাহফুজুর রহমান, মো নজির মিয়া ও মো জিসানুর রহমান।
মানববন্ধনে শিক্ষকরা বলেন, শিক্ষা ব্যবস্থার সার্বিক উন্নয়ন ও মানোন্নয়নের স্বার্থে উল্লে¬খিত দাবিসমূহ বাস্তবায়ন করা প্রয়োজন। নতুবা শিক্ষক সমাজ তাদের দাবি আদায়ে কঠোর কর্মসূচি দিতে বাধ্য থাকবে।
পরে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করা হয়।