নিজস্ব প্রতিবেদক : র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-র্যাব সিলেটে ২ হাজার ৮৩৬ পিস ইয়াবাসহ একজনকে গ্রেফতার করেছে।
র্যাব-৯, সদর কোম্পানি, সিলেটের একটি অভিযানিক দল মঙ্গলবার (১৯ আগস্ট) রাত ১০টার দিকে জেলার গোয়াইনঘাট উপজেলায় মাদকদ্রব্য উদ্ধার অভিযান পরিচালনাকালীন গোপন সংবাদের ভিত্তিতে আলীরগাঁও ইউনিয়নের খাগড়া এলাকায় পৌঁছলে এক ব্যক্তি কৌশলে পালানোর চেষ্টা করে; কিন্তু র্যাব সদস্যরা তাকে ধরে ফেলেন।
পরে তার নিকট থেকে ১৫টি কালো রঙের বায়ুরোধক পলিজিপারযুক্ত প্যাকেটের ভিতর থেকে ২ হাজার ৮৩৬ পিস ইয়াবা উদ্ধার ও তাকে গ্রেফতার করা হয়। তার নাম কামরুল ইসলাম (৩৯, হারিছ মিয়া, লামাকুটাপাড়া, গোয়াইনঘাট, সিলেট)।
পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে উদ্ধারকৃত আলামতসহ তাকে গোয়াইনঘাট থানায় হস্তান্তর করা হয়েছে।