সুনামগঞ্জে স্বেচ্ছাসেবক দলের পরিচ্ছন্নতা অভিযান ও বৃক্ষরোপণ

প্রকাশিত August 20, 2025
সুনামগঞ্জে স্বেচ্ছাসেবক দলের পরিচ্ছন্নতা অভিযান ও বৃক্ষরোপণ

বিশেষ প্রতিবেদক, সুনামগঞ্জ : জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সুনামগঞ্জে শোভাযাত্রা, পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান, ডাস্টবিন স্থাপন ও ফলদ-বনজ বৃক্ষরোপণের আয়োজন করা হয়।
মঙ্গলবার (১৯ আগস্ট) সকালে সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে শহরের পুরাতন বাসস্ট্যান্ডে জেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ের সামনে থেকে শোভাযাত্রাটি বের হয়ে শহরের ট্রাফিক পয়েন্টে গিয়ে সমাবেশে মিলিত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মনাজ্জির হোসেন, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জাহাঙ্গীর আলম ও সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব অ্যাডভোকেট দীপংকর বণিক সুজিত।
পরে সুনামগঞ্জ সদর হাসপাতালে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান, ডাস্টবিন স্থাপন ও ফলদ-বনজ বৃক্ষরোপণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন সুনামগঞ্জ সদর হাসপাতালের আরএমও, সুনামগঞ্জ ড্যাবের সভাপতি রফিকুল ইসলাম, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক সুহেল মিয়া, শাহজাহান মিয়া, লিয়াকত আলী ও আনোয়ার আলম সহ জেলা স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন শাখার নেতৃবৃন্দ।