নিজস্ব প্রতিবেদক : র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-র্যাব ব্রাহ্মণবাড়িয়ায় ৫০ কেজি গাঁজাসহ একজনকে গ্রেফতার করেছে।
র্যাব-৯, সিপিসি-১, ব্রাহ্মণবাড়িয়ার একটি অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য উদ্ধারে সোমবার (১৮ আগস্ট) রাত সোয়া ১০টার দিকে জেলার বিজয়নগর উপজেলার সিংগারবিল ইউনিয়নের মিরাশানি এলাকায় আশ্রয়ণ প্রকল্পের একটি টিনসেড ঘরে পৌছে।
এ সময় এক ব্যক্তি দৌড়ে পালানোর চেষ্টা করলে র্যাব সদস্যরা তাকে ধরে ফেলেন। পরে তার দেওয়া তথ্য মতে তার বসত ঘরের খাটের নিচ থেকে ৪৮টি বান্ডিলে থাকা ৫০ কেজি গাঁজাসহ তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত ব্যক্তি মো নাছির মিয়াকে (৫০, পিতা মৃত খালেক মিয়া, মিরাশানি মধ্যপাড়া, বিজয়নগর, ব্রাহ্মণবাড়িয়া) পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে জব্দকৃত আলামতসহ বিজয়নগর থানায় হস্তান্তর করা হয়েছে।