নিজস্ব প্রতিবেদক : র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-র্যাব ৯ সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে ২৭২ বোতল বিদেশী মদ উদ্ধার করেছে।
র্যাব ৯, সিপিসি-৩, সুনামগঞ্জের একটি আভিযানিক দল সোমবার (১৮ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে জেলার বিশ্বম্ভরপুর উপজেলার মথুরকান্দি বাজারে মাদকদ্রব্য উদ্ধার অভিযানে দায়িত্ব পালনকালীন গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার সলুকাবাদ ইউনিয়নের উত্তর কাপনা এলাকায় পৌঁছলে মাদক বিক্রির উদ্দেশ্যে জড়ো হওয়া অজ্ঞাতনামা কয়েক ব্যক্তি দৌড়ে পালিয়ে যায়।
পরবর্তী সময়ে র্যাব ৯ সদস্যরা পাকা রাস্তার পাশে খোলা জায়গা থেকে ৩টি প্লাস্টিকের বস্তার ভিতর থেকে ২৭২ বোতল বিদেশী মদ উদ্ধার করেন।
পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে উদ্ধারকৃত আলামত বিশ্বম্ভরপুর থানায় হস্তান্তর করা হয়।