নিজস্ব প্রতিবেদক : র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-র্যাব ৯ সিলেটের বিয়ানীবাজারে একটি দেশীয় দোনালা বন্দুক উদ্ধার করেছে।
র্যাব-৯, সদর কোম্পানি, সিলেটের একটি আভিযানিক দল রবিবার (১৭ আগস্ট) আনুমানিক রাত ১১টায় বিয়ানীবাজার পৌরসভার দাসগ্রাম এলাকার কলেজ রোডে টহল ডিউটিকালীন প্রাপ্ত গোপন সংবাদের ভিত্তিতে পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের সুপাতলা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।
এ সময় একটি সীমানা দেয়ালের পাশে ফাঁকা জায়গায় ময়লার স্তুপের উপরে পলিথিন দিয়ে ঢাকা পরিত্যক্ত অবস্থায় বন্দুকটি উদ্ধার করে।
পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে উদ্ধাকৃত আলামত বিয়ানীবাজার থানায় হস্তান্তর করা হয়েছে।