প্রবাসী কবি ও সম্পাদক বদরুজ্জামান জামানের ‘মুক্তির সংগ্রামে দাঁড়াও’ কাব্যগ্রেন্থের আনুষ্ঠানিক প্রকাশনা হয়েছে।
শনিবার (১৬ আগস্ট/১ ভাদ্র) রাতে সিলেট মহানগরীর একটি অভিজাত রেস্টুরেন্টে আয়োজিত প্রকাশনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নর্থ ইস্ট বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক, বালাগঞ্জ সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ জ্যেষ্ঠ সাংবাদিক লিয়াকত শাহ ফরিদী।
প্রধান অতিথি ছিলেন এমসি কলেজের সাবেক বিভাগীয় প্রধান ড সাহেদা আক্তার। মূখ্য আলোচকের বক্তব্য রাখেন সিলেট সরকারি মহিলা কলেজের সাবেক বিভাগীয় প্রধান প্রফেসর আঞ্জুমান আরা বেগম। নিজের অভিব্যক্তি প্রকাশ করেন কবি ও সম্পাদক বদরুজ্জামান জামান।
কথা সাহিত্যিক ও সম্পাদক শামসুল কিবরিয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কবি ও সম্পাদক পুলিন রায় ও যুক্তরাজ্যের কাউন্সিলর কবি শাহ সুহেল। প্রবন্ধ উপস্থাপন করেন কবি ও প্রাবন্ধিক মামুন সুলতান। স্বাগত বক্তব্য রাখেন ‘বুনন’ সম্পাদক কবি খালেদ উদ- দীন।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, শিক্ষাবিদ নিয়াজ উদ্দিন, কবি আয়েশা মুন্নী, কবি ও সাংবাদিক সালমান ফরিদ, কবি মিজানুর রহমান মিজান, সংগীত শিল্পী বাহা উদ্দিন বাহার, কবি সুয়েদ হোসেন, কবি জালাল জয়, কবি কামাল আহমদ, কবি আব্দুল বাছিত, কবি ইমাম সাদী, কবি ইমামুল ইসলাম রানা, কবি জীম হামজা ও কবি তসলিমা খানম বীথি।
বক্তারা প্রবাসে সাহিত্যচর্চার গুরুত্ব, কবিতার মাধ্যমে সমাজের প্রতিচ্ছবি এবং কবির জীবন ও কর্ম নিয়ে আলোচনা করেন।
তারা প্রবাসীদের সাহিত্যকর্মের প্রশংসা করেন এবং তাদেরকে সাহিত্যচর্চায় আরও উৎসাহিত করার কথা বলেন।
উল্লেখ্য, বদরুজ্জামান জামান দীর্ঘদিন থেকে ফ্রান্সের প্যারিসে বসবাস করছেন। প্রবাসে থেকেও তিনি সাহিত্যচর্চা চালিয়ে যাচ্ছেন। ইতোমধ্যে তার লেখা ৮টি গ্রন্থ প্রকাশিত হয়েছে। এছাড়া তিনি নিয়মিত সাহিত্যের ছোটকাগজ ‘স্রোত’ সম্পাদনা করছেন।-সংবাদ বিজ্ঞপ্তি