নিজস্ব প্রতিবেদক : বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবির জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) ৪টি ভারতীয় বাছুর গরু আটক করেছে।
বৃহস্পতিবার (১৪ আগস্ট) গোপন সংবাদের ভিত্তিতে জকিগঞ্জ ব্যাটালিয়নের (১৯ বিজিবি) সিলেটের জৈন্তাপুর উপজেলার গুয়াবাড়ী বিওপির একটি বিশেষ আভিযানিক টহল দল সীমান্তের শূন্য লাইন হতে ৬০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে গুয়াবাড়ী এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।
অভিযানে টহল দল মালিকবিহীন অবস্থায় এই বাছুরগুলো আটক করে, যার সিজারমূল্য ২ লাখ ৪০ হাজার টাকা।
সীমান্তের সুরক্ষা নিশ্চিতকল্পে গোয়েন্দা তৎপরতাসহ চলমান চোরাচালান বিরোধী অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয় বলে ১৯ বিজিবি জানিয়েছে।