বালাগঞ্জ প্রতিনিধি : সিলেটের বালাগঞ্জ উপজেলা স্বাস্থ্য বিভাগের উদ্যোগে টাইফয়েড জ্বর প্রতিরোধে টিকা গ্রহণ বিষয়ক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৪ আগস্ট) হাসপাতাল মিলনায়তনে আয়োজিত কর্মশালায়ে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সুজিত কুমার চন্দ। সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা হেপী দাশ। আলোচনায় অংশ গ্রহণ করেন বালাগঞ্জ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো আব্দুল মুনিম, পূর্ব গৌরীপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো মুজিবুর রহমান, মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার আফরোজা আতিক, ইমাম সমিতির সভাপতি কামরুল ইসলাম, সাংবাদিক শাহাব উদ্দিন শাহিন ও জিল্লুর রহমান জিলু।
কর্মশালায় জানানো হয়, প্রতিবছর টাইফয়েড জ্বরে ৪ লাখ ৭৭ হাজার শিশু আক্রান্ত হয়। মারা যায় ৮ হাজার। এই মৃত্যু ও আক্রান্তের হাত থেকে রক্ষার জন্য আগামী ১ থেকে ১৮ সেপ্টেম্বর ৯ মাস বয়সী থেকে ১৫ বছর বয়সী সকল শিশুকে টাইফয়েড জ্বর প্রতিরোধে টিকা দেওয়া হবে।
কর্মশালায় সকল অভিভাবক ও শিশুকে শিক্ষা প্রতিষ্ঠান ও নিকটবর্তী স্বাস্থ্যকর্মীর সাথে যোগাযোগের জন্য অনুরোধ জানানো হয়।