জুড়ী থেকে সংবাদদাতা : আমেরিকার টেক্সাসে প্রতিষ্ঠিত আন্তর্জাতিক সামাজিক সংগঠন সানাবিল ফাউন্ডেশনের উদ্যোগে মৌলভীবাজারের জুড়ীতে সানাবিল লাইব্রেরী এন্ড এডুকেশন সেন্টারে আয়োজিত তিন মাসব্যাপী কম্পিউটার প্রশিক্ষণ কোর্সের সার্টিফিকেট বিতরণ করা হয়েছে।
এ উপলক্ষে সানাবিল লাইব্রেরী এন্ড এডুকেশন সেন্টার মিলনায়তনে মতবিনিময় সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন জুড়ী উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি প্রবীণ শিক্ষাবিদ মো তাজুল ইসলাম (তারা মিয়া স্যার)। প্রধান অতিথি ছিলেন তৈয়বুন্নেছা খানম সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো সেলিম তালুকদার। জুড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সুমনের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন তৈয়বুন্নেছা খানম সরকারি কলেজের উপাধ্যক্ষ ফরহাদ আহমদ, জুড়ী থানার অফিসার ইনচার্জ মো মুরশেদুল আলম ভূঁইয়া, জুড়ী সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ প্রকৌশলী মুহাম্মদ আজহারুল ইসলাম, হযরত শাহখাকী ইসলামিয়া আলীম মাদরাসার অধ্যক্ষ এ কে এম ইয়াকুব আলী, জুড়ী মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক খলিলুর রহমান, সিনিয়র শিক্ষক জি এম বদরুল ইসলাম, মনিরুল ইসলাম ও ইংরেজি ভাষা শিক্ষা প্রতিষ্ঠান রফিকসের স্বত্বাধিকারী রফিকুল ইসলাম।
বক্তারা বলেন, বর্তমান ডিজিটাল যুগে কম্পিউটার প্রশিক্ষণ একটি অপরিহার্য বিষয়। এটি একদিকে যেমন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে তেমনি ব্যক্তিগত জীবনেও বিভিন্ন কাজে কম্পিউটার ব্যবহারের দক্ষতা বৃদ্ধি করে।