রাজনগরে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব

প্রকাশিত August 14, 2025
রাজনগরে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব

নিজস্ব প্রতিবেদক : র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-র‌্যাব মৌলভীবাজারের রাজনগর থেকে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক পলাতক আসমিকে গ্রেফতার করেছে।
গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯, সিপিসি-২, মৌলভীবাজারের একটি আভিযানিক দল বৃহস্পতিবার (১৪ আগস্ট/৩০ শ্রাবণ) আনুমানিক রাত সোয়া ৩টায় জেলার রাজনগর উপজেলার মুন্সীবাজার ইউনিয়নের চাঁনবাগ এলাকায় অভিযান পরিচালনা করে।
এ সময় পার্শ্ববর্তী কুলাউড়া থানার মামলা {নং ০১, তারিখ ০৪/০৬/১৯৯৩, ধারা ৩০৪ (০১) পেনাল কোড)} মূলে ওয়ারেন্টভুক্ত যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি আক্কাছ আলীকে (৬০, পিতা আপ্তাব আলী, কালেঙ্গা, কমলগঞ্জ, মৌলভীবাজার) গ্রেফতার করা হয়।
পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে তাকে কমলগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।