নিজস্ব প্রতিবেদক : র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-র্যাব সুনামগঞ্জে যুবদল নেতা হত্যামামলার এক আসামিকে ঢাকা থেকে গ্রেফতার করেছে।
মামলার বিবরণ সূত্রে র্যাব-৯ জানায়, সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ উপজেলার জামলাবাজ গ্রামে আসামিদের সাথে যুবদল নেতা নজরুল ইসলামের সীমানা সংক্রান্ত বিরোধ ছিল। এর জের ধরে গত ১৫ জুন সকাল ৭টার দিকে নজরুল ইসলাম স্থানীয় নোয়াখালী বাজারে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে রাস্তায় পৌঁছামাত্র প্রতিপক্ষ সুলফি, লোহার রড ও চাইনিজ কুড়াল নিয়ে আঘাত আঘাতে গুরুতর জখম করে।
নজরুল ইসলামকে উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় তার ভাই বাদি হয়ে শান্তিগঞ্জ থানায় একটি হত্যামামলা দায়ের করেন। এর পরিপ্রেক্ষিতে আসামিদের আইনের আওতায় আনতে র্যাব-৯ ঘটনার ছায়া তদন্ত ও গোয়েন্দা তৎপরতা জোরদার করে।
এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯, সিপিসি-৩, সুনামগঞ্জ ও র্যাব-১০ এর একটি যৌথ আভিযানিক দল মঙ্গলবার (১২ আগস্ট) আনুমানিক দুপুর দেড়টায় ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ উপজেলার ধলেশ্বরী টোল প্লাজার সামনে অভিযান পরিচালনা করে মামলার অন্যতম পলাতক আসামি মো তাজ উদ্দিনকে (৩৮, পিতা মৃত মনির উদ্দিন, জামলাবাদ, শান্তিগঞ্জ, সুনামগঞ্জ) গ্রেফতার করে।
পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত আসামিকে শান্তিগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।