বালাগঞ্জে নানা কর্মসূচিতে আর্ন্তজাতিক ও জাতীয় যুব দিবস পালিত

প্রকাশিত August 13, 2025
বালাগঞ্জে নানা কর্মসূচিতে আর্ন্তজাতিক ও জাতীয় যুব দিবস পালিত

বালাগঞ্জ প্রতিনিধি : সিলেটের বালাগঞ্জ উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের যৌথ উদ্যোগে আর্ন্তজাতিক ও জাতীয় যুব দিবস পালন করা হয়েছে।
এ উপলক্ষে মঙ্গলবার (১২ আগস্ট) উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করা হয়।
এতে সভাপতিত্ব করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এ কে এম আহাম্মদ উল্লা। প্রধান অতিথি ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আশিকুর রহমান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা জুয়েল আহমদ, হিসাবে রক্ষণ কর্মকর্তা এখলাছুর কোরেশি, পল্লী উন্নয়ন কর্মকর্তা মো বাবুল হাসান ও প্রজিব কর্মকর্তা এস এম নূরুজ্জামান। পরিচালনায় ছিলেন উপজেলা সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা মো নজরুল ইসলাম।
আলোচনা শেষে প্রশিক্ষণপ্রাপ্ত আত্মকর্মীদের মধ্যে সনদ বিতরণ করা হয়।
এছাড়া আলোচনা সভার আগে শোভাযাত্রা বের করা হয়।