ওসমানীনগরে আর্ন্তজাতিক ও জাতীয় যুব দিবস উদযাপিত

প্রকাশিত August 13, 2025
ওসমানীনগরে আর্ন্তজাতিক ও জাতীয় যুব দিবস উদযাপিত

বাংলাগঞ্জ প্রতিনিধি : সিলেটের ওসমানীনগর উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের যৌথ উদ্যোগে আর্ন্তজাতিক ও জাতীয় যুব দিবস উদযাপন করা হয়েছে।
এ উপলক্ষে মঙ্গলবার (১২ আগস্ট) উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা রাজিব চক্রবর্তী। উপজেলা তথ্যসেবা কর্মকর্তা শাহরিনা জাহানের পরিচালনায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা জয়ন্তী দত্ত ও তথ্য ও প্রযুক্তি কর্মকর্তা খান জাহান আলী। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা মো আব্দুল আউয়াল। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন যুব সংগঠক শাহাব উদ্দিন শাহিন, সাংবাদিক শরিফ আহমদ চৌধুরী, শেখ ফয়ছল আহমদ, মুহিব হাসান, কবির আহমদ, সাইফুল এম রেফুল, ফজলু মিয়া, সমাজসেবক গোলাম হায়দার, সুলতান আহমদ, রাকিব মিয়া, আশরাফুল, ইব্রাহিম, সফল আত্মকর্মী মাসুম আহমদ ও রোমান আহমদ।
আরও উপস্থিত ছিলেন সংগঠক কাজী তোফায়েল আজম, ফয়জুল ইসলাম, কবি হাফিজুর রহমান প্রমুখ।
আলোচনা সভা শেষে প্রশিক্ষণ প্রাপ্ত আত্মকর্মীদের মধ্যে সনদ বিতরণ করা হয়।