জকিগঞ্জ ও কানাইঘাটে জিয়াউর রহমান ফাউন্ডেশনের চক্ষু শিবির

প্রকাশিত August 13, 2025
জকিগঞ্জ ও কানাইঘাটে জিয়াউর রহমান ফাউন্ডেশনের চক্ষু শিবির

জকিগঞ্জ প্রতিনিধি : চক্ষুরোগীদের সকল ধরনের ফ্রি চিকিৎসার নিশ্চয়তা দিয়ে জিয়াউর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে ও ফাহিম আল্ চোধুরী ট্রাস্টের সহযোগিতায় সিলেটের জকিগঞ্জ ও কানাইঘাটে ব্যতিক্রমী চক্ষু শিবির শুরু হচ্ছে।
সম্পূর্ণ বিনামূল্যে এ দুই উপজেলায় ৮টি কেন্দ্রে আধুনিক প্রযুক্তির মাধ্যমে চোখের পরীক্ষা, বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ ও চিকিৎসা সেবার পাশাপাশি প্রয়োজনীয় ঔষধ, চশমা, ছানিপড়া ও ডিসিআর অপারেশন করা হবে ।
ফাহিম আল্ চৌধুরী ট্রাস্টের সহসভাপতি এ টি এম সেলিম চৌধুরী ও সদস্য সচিব মৌলভী ছাইর আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো শাব্বির আহমদ জানান, ১৪ আগস্ট জকিগঞ্জের মৌলভী ছাইর আলী উচ্চ বিদ্যালয়ে, ১৬ আগস্ট জোবেদ আলী মাধ্যমিক বিদ্যালয়ে, ২০ আগস্ট কানাইঘাটের বীরদল অগ্রগামী উচ্চ বিদ্যালয়ে, ২৩ আগস্ট জকিগঞ্জের হাফিজ মজুমদার বিদ্যানিকেতনে, ৩০ আগস্ট কানাইঘাটের শাহজালাল ছাত্তারিয়া দাখিল মাদরাসায়, ৬ সেপ্টেম্বর মুলাগুল উচ্চ বিদ্যালয়ে, ৮ সেপ্টেম্বর জামিয়া আসআদিয়া দারুল মাআরিফ চতুল হারাতৈল মহিলা টাইটেল মাদরাসায় এবং ১৩ সেপ্টেম্বর জকিগঞ্জের ঈদগা বাজার উচ্চ বিদ্যালয়ে চক্ষু শিবির অনুষ্ঠিত হবে।
তারা জানান, ফ্রি চক্ষু শিবিরে রোগীদের প্রয়োজনীয় চিকিৎসা, যাবতীয় ঔষধ ও চশমা প্রদান করা হবে। এছাড়া যাদের ছানিপড়া ও ডিসিআর অপারেশন প্রয়োজন তাদেরকে ফাহিম আল্ ট্রাস্টের সহযোগিতায় সম্পূর্ণ বিনামূল্যে অপারেশনসহ সকল চিকিৎসা প্রদান করা হবে।
পাশাপাশি সকল রোগীকে পরবর্তী দুই মাস তাদেরই তত্ত্বাবধনে সেবা প্রদান করা হবে বলেও তারা জানিয়েছেন।