দিরাইয়ে নানা কর্মসূচিতে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস পালিত

প্রকাশিত August 12, 2025
দিরাইয়ে নানা কর্মসূচিতে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস পালিত

দিরাই প্রতিনিধি : সুনামগঞ্জের দিরাইয়ে নানা কর্মসূচিতে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষে মঙ্গলবার (১২ আগস্ট/২৮ শ্রাবণ) সকাল ১০টায় উপজেলা প্রশাসন শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করে।
শোভাযাত্রাটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে আলোচনা সভায় মিলিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন দিরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা সঞ্জীব সরকার। উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মফিজুল ইসলাম খানের সভাপতিত্বে ও সমবায় কর্মকর্তা হিরন্ময় রায়ের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অভিজিৎ সুত্রধর, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সন্দীপন দাস, পৌর বিএনপির আহবায়ক মিজানুর রহমান, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা আব্দুল কুদ্দুস, দিরাই প্রেসক্লাবের সাবেক সভাপতি সামছুল ইসলাম সরদার, উপজেলা জমিয়তে উলামায়ে ইসলামের যুগ্মসাধারণ সম্পাদক মাওলানা আবিদুর রহমান ও সাংবাদিক উবাইদুর হক।
আলোচনা সভা শেষে প্রশিক্ষিত যুব ও যুবতীদের হাতে চেক তুলে দেওয়া হয়।
এছাড়াও ইয়ুথ এ্যাম্বাসেডর গ্রুপ জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করে।
এতে প্রধান অতিথি ছিলেন দিরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা সঞ্জীব সরকার।