ওসমানীনগরে যৌথ কাব্যগ্রন্থ ‘এসো আলোর পথে’র মোড়ক উন্মোচন

প্রকাশিত August 12, 2025
ওসমানীনগরে যৌথ কাব্যগ্রন্থ ‘এসো আলোর পথে’র মোড়ক উন্মোচন

বালাগঞ্জ প্রতিনিধি : সিলেটের ওসমানীনগরে যৌথ কাব্যগ্রন্থ ‘এসো আলোর পথে’র মোড়ক উন্মোচন করা হয়েছে।
এ উপলক্ষে মঙ্গলবার (১২ আগস্ট/২৮ শ্রাবণ) বিকেলে উপজেলার দক্ষিণ গোয়ালাবাজারে গোয়ালাবাজার আদর্শ গণপাঠাগার মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি ছিলেন ওসমানীনগর উপজেলা নির্বাহী অফিসার জয়নাল আবেদীন। সভাপতিত্ব করেন গণপাঠাগারের সাধারণ সম্পাদক আব্দুল মুকিত। সঞ্চালনায় ছিলেন গ্রন্থটির সম্পাদক মোহাম্মদ আরজু মিয়া। বিশেষ অতিথি ছিলেন গোয়ালাবাজার সরকারি মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ আব্দুল মুকিত আজাদ, মোল্লাপাড়া হাজি আব্দু মিয়া কলেজের অধ্যক্ষ মাহমুদ মিয়া, হযরত শাহ জালাল (র) ফাজিল মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা মো মোশাররফ হোসেন, শেখ ফজিলাতুন্নেছা ফাজিল মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা আহমদ আলী হেলালী ও বালাগঞ্জ কলেজের সাবেক অধ্যক্ষ মো ছুরাব আলী
প্রধান অতিথি বলেন, সাহিত্য একটি জাতির আয়না। কবিতা মানুষের হৃদয়কে জাগিয়ে তোলে-সমাজকে আলোর পথ দেখায়। তরুণ কবিদের এই সম্মিলিত প্রয়াস ভবিষ্যতের সাহিত্যভুবনকে সমৃদ্ধ করবে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সেইভ দ্যা হিউম্যানের চেয়ারম্যান কামরুজ্জামান, নির্বাহী পরিচালক ফারুক আহমদ শিমুল, লেখক ও গবেষক আব্দুল হাই মোশাহিদ, নান্দনিক কবি শিকদার মো কিবরিয়া, কবি কণ্ঠের মুখ্য নির্বাহী পরিচালক বাবুল আহমদ, ডি কে জয়ন্ত, গোয়ালাবাজার গণপাঠাগারের সাবেক সভাপতি রেজুয়ানুর রহমান চৌধুরী শাহিন, মো হাফিজুর রহমান প্রমুখ।