নিজস্ব প্রতিবেদক : র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-র্যাব সিলেটের শ্রীরামপুর এলাকা থেকে প্রায় সাড়ে ১৫ হাজার ইয়াবাসহ এক জনকে গ্রেফতার করেছে।
গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯, সদর কোম্পানি, সিলেটের একটি আভিযানিক দল শনিবার (৯ আগস্ট) আনুমানিক রাত পৌণে ৯টায় জেলার গোলাপগঞ্জ উপজেলার শ্রীরামপুর বাইপাস এলাকায় বিভিন্ন যানবাহনে মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে।
রাত ৯টার দিকে আভিযানিক দল সিলেটমুখি একটি পিকআপকে থামার সংকেত দিলে পিকআপটিকে থামিয়ে এক ব্যক্তি কৌশলে পালানোর চেষ্টা করে; কিন্তু র্যাব সদস্যরা তাকে ধরে ফেলেন।
পরে তার দেওয়া তথ্য মতে পিকআপের ড্রাইভিং সিটের পাশে ৭৮টি বায়ুরোধক পলিজিপারযুক্ত প্যাকেটভর্তি ৩৮ লাখ ৮৫ হাজার টাকা মূল্যের ১৫ হাজার ৫৩৯ পিস ইয়াবাসহ তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত ব্যক্তি মো আনোয়ার হোসেনকে (৪০, পিতা মৃত আব্দুল বারী, পইলগ্রাম, বিয়ানীবাজার, সিলেট) পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে জব্দকৃত আলামতসহ গোলাপগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।