বিয়ানীবাজারে ২ কোটি ৭ লাখ টাকার চোরাচালানী পণ্যসহ গ্রেফতার ৩

প্রকাশিত August 9, 2025
বিয়ানীবাজারে ২ কোটি ৭ লাখ টাকার চোরাচালানী পণ্যসহ গ্রেফতার ৩

নিজস্ব প্রতিবেদক : সিলেটের বিয়ানীবাজার থানা পুলিশের অভিযানে প্রায় ২ কোটি ৭ লাখ টাকার চোরাচালানী মালামাল উদ্ধার ও তিন জন গ্রেফতার হয়েছে।
শনিবার (৯ আগস্ট/২৫ শ্রাবণ) সকাল অনুমান সাড়ে ৮টায় থানা পুলিশের একটি আভিযানিক দল চারখাই ইউনিয়নের লালপুর সেতুর উপরে জকিগঞ্জ থেকে সিলেটমুখি একটি ট্রাকে (বগুড়া-ট ১১-২৩৬৯) পাথরের নিচে লুকিয়ে রাখা অবস্থায় ভারতীয় প্রসাধনী সামগ্রী উদ্ধার করে। এসব পণ্যের আনুমানিক মূল্য ২ কোটি ৭ লাখ ৬ হাজার টাকা।
এ ঘটনায় গ্রেফতারকৃতরা হলেন ট্রাকচালক মো জসিম উদ্দিন (পিতা মো আওলাদ আলী, শ্রীরামপুর, দক্ষিণ সুরমা, সিলেট) এবং চালকের সহকারী জাহেদ আহমদ, (পিতা মঈনুল হক) ও মেহেদী হাসান ইমরান (পিতা মঈন উদ্দিন)। দু’জনেরই বাড়ি সিলেটের কানাইঘাট উপজেলার সাতপারী গ্রামে।
এ ব্যাপারে বিয়ানীবাজার থানায় মামলা রুজুর প্রক্রিয়া চলছে।