মধ্যনগর প্রতিনিধি : সুনামগঞ্জের মধ্যনগরে জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য, তাহিরপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান কামরুজ্জামান কামরুলের শারীরিক সুস্থতা কামনায় প্রার্থনা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৮ আগস্ট/২৪ শ্রাবণ) দুপুরে মধ্যনগর শ্রীশ্রী জগন্নাথ জিউর আখড়ায় মধ্যনগর উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য নান্টু সরকারের উদ্যোগে ৮২ গ্রামের ভক্তদের নিয়ে এই প্রার্থনার আয়োজন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন মধ্যনগর উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য বিপ্লব তালুকদার, নিভাস সরকার, বকুল সরকার, উপজেলা ছাত্রদল নেতা রিপন তালুকদার, শ্রীশ্রী জগন্নাথ জিউর আখড়া কমিটির সভাপতি বরুণ কান্তি সরকার ও সাধারণ সম্পাদক সম্ভু রায়।
নান্টু সরকার জানান, সুনামগঞ্জ-১ আসনে দলীয় মনোনয়ন প্রত্যাশী জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান কামরুল গত ৪ জুলাই লন্ডনে বসবাসরত পরিবারের কাছে পৌঁছেই অসুস্থ হয়ে পড়েন। এরপর থেকে তিনি লন্ডনের মিডল্যান্ড ইউনিভার্সিটি এন্ড হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।