নিজস্ব প্রতিবেদক : সিলেট কোতোয়ালি মডেল থানা পুলিশ মহানগরীর মধুশহীদ এলাকায় অভিযান চালিয়ে তিন জনকে গ্রেফতার করেছে।
পুলিশ জানায়, বুধবার (৬ আগস্ট) বিকেলে গ্রেফতারকৃত এই ব্যক্তিরা সাগরদিঘিরপাড় এলাকায় জালিয়াতি, সংঘর্ষ, সরকারি কাজে বাধা প্রদান, বিস্ফোরক দ্রব্য ব্যবহার ও ভুয়া পরিচয়ে জমি আত্মসাৎ সহ গুরুতর অপরাধে জড়িত ছিল।
অভিযুক্ত ব্যক্তিরা দীর্ঘদিন ধরে ভুয়া পরিচয়পত্র এবং জাল কাগজপত্র ও পাওয়ার অব অ্যাটর্নি তৈরি করে জমি আত্মসাৎ, প্রতারণা ও সহিংস কার্যক্রম পরিচালনা করছিল। ক্ষমতা কায়েমের উদ্দেশ্যে তারা সংঘবদ্ধ হয়ে একাধিকবার অস্ত্রশস্ত্র সহ বিশৃঙ্খলা সৃষ্টির মাধ্যমে জনমনে আতঙ্ক তৈরি করে। পুলিশের ওপরও হামলা চালায়। এতে কর্মকর্তা সহ একাধিক পুলিশ সদস্য আহত হন ।
গ্রেফতারকৃতরা হলেন হিমাংশু কুমার দত্ত (৫৫, আসল নাম শশাংক দাস তালুকদার, পিতা মৃত সনাতন দাস তালুকদার, ভাতালিয়া, সিলেট সদর, বর্তমানে সাগরদিঘিরপাড়, সিলেট), ইকবাল মিয়া (৫২, পিতা মৃত মতি মিয়া, ২৬, কাজী জালাল উদ্দিন আ/এ, লোহারপাড়া, সিলেট) ও আনোয়ার হোসেন আনা (৬৮, পিতা মৃত মীর বক্স, সাদিপুর সোনাতলা, জালালাবাদ, সিলেট)।