নিজস্ব প্রতিবেদক : র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-র্যাব সুনামগঞ্জের দোয়ারাবাজারে কবির হত্যামামলার তিন পলাতক আসামিকে গ্রেফতার করেছে।
গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯, সিপিসি-৩, সুনামগঞ্জের একটি আভিযানিক দল বৃহস্পতিবার (৭ আগস্ট/২৩ শ্রাবণ) প্রথম প্রহরে সুনামগঞ্জ শহরের ওয়েজখালী এলাকায় অভিযান পরিচালনা করে।
অভিযানকালে দোয়ারাবাজার থানার মামলা {নং ৩০ তারিখ ২৪ জুলাই ২০২৫ খ্রি, ধারা১৪৩/৪৪৭/৩২৩/৩২৪/৩২৬/৩০৭/৩০২/৫০৬(২)/১১৪/৩৪ পেনাল কোড ১৮৬০} মূলে দোয়ারাবাজার উপজেলার সোনাপুর গ্রামের কবির হত্যামামলার পলাতক আসামি গেদা মিয়া (৫০, পিতা মৃত সিকন্দর আলী), মো সুজন মিয়া (৪৪, পিতা মৃত ফজর আলী) ও আলী হোসেনকে (২৩, পিতা রশিক আলী) গ্রেফতার করা হয়।
পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃতদেরকে দোয়ারাবাজার থানায় হস্তান্তর করা হয়েছে।