মধ্যনগর থেকে সংবাদদাতা : সুনামগঞ্জের মধ্যনগর উপজেলা যানবাহন মালিক সমিতি ও বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের অন্তর্ভুক্ত মধ্যনগর শ্রমিক ইউনিয়ন উপ পরিষদ স্থানীয় প্রশাসন বরাবর কমিটির অনুলিপি প্রদান করেছে।
বুধবার (৭ আগস্ট/২২ শ্রাবণ) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা উজ্জ্বল রায় ও মধ্যনগর থানার অফিসার ইনচার্জ মো মনিবুর রহমানের কার্যালয়ে ৯ সদস্যের যানবাহন মালিক সমিতি ও ৭ সদস্যের শ্রমিক ইউনিয়নের কমিটির তালিকার অনুলিপি দেওয়া হয়।
এসময় উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা সিএনজি চালিত অটোরিকশা বেবীটেক্সি ও টেক্সিকার মালিক সমিতি মধ্যনগর শাখার সভাপতি মো রনি হোসেন তালুকদার, সাধারণ সম্পাদক মো আল-আমীন, কোষাধ্যক্ষ সুকুমার দাস, সাইফুল ইসলাম, আবুল হোসেন, গোপেন্দ্র সরকার, রফিকুল ইসলাম, চন্দন সরকার ও শফিকুল ইসলাম এবং সুনামগঞ্জ জেলা সিএনজি চালিত অটোরিকশা মিশুক ও টেক্সিকার ড্রাইভার্স ইউনিয়ন মধ্যনগর উপ পরিষদের সভাপতি মো শামছুল ইসলাম, সাধারণ সম্পাদক মো এলাহী, কোষাধ্যক্ষ আনন্দ দাস, মো মোকলেছ মিয়া, জিলু রহমান, সুহেল মিয়া, আবেদ আলী, মো নূর ইসলাম প্রমুখ।