র‌্যাবের অভিযানে এসএসসি পরীক্ষার্থী উদ্ধার || গ্রেফতার ১

প্রকাশিত August 6, 2025
র‌্যাবের অভিযানে এসএসসি পরীক্ষার্থী উদ্ধার || গ্রেফতার ১

নিজস্ব প্রতিবেদক : র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-র‌্যাব হবিগঞ্জের বাহুবলে এক এসএসসি পরীক্ষার্থীকে অপহরণের দায়ে একজনকে গ্রেফতার করেছে।
র‌্যাব-৯ জানায়, জেলার বানিয়াচং উপজেলার এসএসসি পরীক্ষার্থী মিহি চৌধুরীকে বিদ্যালয়ে আসা যাওয়ার পথে প্রায়ই মো মুস্তাকিন মিয়া (২৫) নামে একজন উত্যক্ত করতো। প্রেমের প্রস্তাবও দেয়; কিন্তু তাতে প্রত্যাখ্যাত হয়ে গত ১৩ মে দুপুর দেড়টার দিকে এসএসসি পরীক্ষা শেষে বিদ্যালয়ের সামনে গাড়ির জন্য অপেক্ষমান মিহি চৌধুরীকে অপহরণ করে সিএনজি অটোরিকশায় তুলে অজ্ঞাত স্থানে নিয়ে যায় মুস্তাকিন মিয়া। এ ঘটনায় অপহৃতার পিতা নবীগঞ্জ থানায় অপহরণ মামলা দায়ের করলে র‌্যাব-৯ ছায়া তদন্ত ও গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করে।
এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯, সিপিসি-৩, শায়েস্তাগঞ্জ ক্যাম্প, হবিগঞ্জের একটি আভিযানিক দল গত ৫ আগস্ট আনুমানিক রাত সাড়ে ১০টায় হবিগঞ্জের বাহুবল উপজেলা সদরে অভিযান পরিচালনা করে মুস্তাকিন মিয়াকে (২৫, পিতা হাবিবুর রহমান, চাঁনপুর, বানিয়াচং, হবিগঞ্জ) গ্রেফতার ও মিহি চৌধুরীকে উদ্ধার করতে সক্ষম হয়।
পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত আসামিকে নবীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।