মৌলভীবাজারে জুলাই শহীদ স্মরণে শহীদ মিনারে মোমবাতি প্রজ্বলন

প্রকাশিত August 6, 2025
মৌলভীবাজারে জুলাই শহীদ স্মরণে শহীদ মিনারে মোমবাতি প্রজ্বলন

বিশেষ প্রতিবেদক, মৌলভীবাজার : মৌলভীবাজারে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে মোমবাতি প্রজ্বলন করা হয়েছে।
মঙ্গলবার (৫ আগস্ট) রাতে কেন্দ্রীয় শহীদ মিনারে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ মৌলভীবাজার জেলা শাখা এ কর্মসূচির আয়োজন করে।
এ সময় নীরবতা পালন সহ শহীদদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া করা হয়।
কর্মসূচিতে অংশ নেন সংগঠনের মৌলভীবাজার জেলার মুখ্য সংগঠক মাসনুন আল আমিন, আহ্বায়ক ফাহিম আহমেদ জনি, যুগ্মআহ্বায়ক ফোরকান নাসরুল্লাহ, সদস্য সচিব সাদেক খান ও অন্যান্য নেতা।
মুখ্য সংগঠক মাসনুন আল আমিন বলেন, জুলাই শহীদদের আত্মত্যাগের মর্যাদা দিতে সবাইকে কঠিন মনোবল নিয়ে কাজ করে যেতে হবে।
এর আগে মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে নবনির্মিত জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।