দিরাই প্রতিনিধি : সুনামগঞ্জের দিরাইয়ে সম্মিলিত সাংস্কৃতিক জোটের উদ্যোগে নাট্যাভিনেতা ও সাস্কৃতিক ব্যক্তিত্ব প্রয়াত নজরুল ইসলামের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৬ আগস্ট/২২ শ্রাবণ) দুপুরে উপজেলা সম্মেলন কক্ষে বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের সংগঠক-কর্মীদের উপস্থিতিতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সনজিব সরকার। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি), পৌর প্রশাসক অভিজিৎ সূত্রধর।
সম্মিলিত সাংস্কৃতিক জোট, দিরাইর আহ্বায়ক কমিটির সদস্য মুজিবুর রহমানের সভাপতিত্বে ও আহ্বায়ক কমিটির সদস্য অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক বিশ্বজিৎ চৌধুরীর সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, বিষ্ণু পদ দাস, সাংস্কৃতিক জোটের যুগ্মআহ্বায়ক জিয়াউর রহমান লিটন, উপজেলা বিএনপির যুগ্মআহ্বায়ক হুমায়ুন কবির তালুকদার, বাউল অসীম রায় চৌধুরী, শাহজাহান সিরাজ, দিরাই খেলাঘর আসরের সাধারণ সম্পাদক প্রশান্ত সাগর দাস, মিজানুর রহমান, মৃদুল চৌধুরী, সাংবাদিক গোলাম জিলানী, জীবন সূত্রধর, প্রদীপ দে, অনুপম দাস, শিমুল পাল, দীপক নন্দী প্রমুখ।