জুলাই সাহসী সাংবাদিকতায় সম্মাননা পেলেন সিলেটের মিঠু দাশ জয়

প্রকাশিত August 4, 2025
জুলাই সাহসী সাংবাদিকতায় সম্মাননা পেলেন সিলেটের মিঠু দাশ জয়

দৈনিক কালবেলার সিলেট ব্যুরো প্রধান, সিলেট জেলা প্রেসক্লাবের সদস্য মিঠু দাস জয় ‘সাহসী জুলাই সাংবাদিকের সম্মাননা’ পেয়েছেন।
জুলাই গণঅভ্যুত্থানে ১ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত পেশাগত দায়িত্ব পালনে সাহসী ও ইতিবাচক ভূমিকার জন্য বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় তাকে এই স্বীকৃতি ও সম্মাননা দিয়েছে ।
রবিবার (৩ আগস্ট) বিকেলে তথ্য ভবনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সাংবাদিকদের হাতে সম্মাননা তুলে দেন তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম ও তথ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কাউসার আহম্মেদ। সভাপতিত্ব করেন বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ আবদুল্লাহ। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য অফিসার নিজামূল কবীর, গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক ফায়জুল হক, প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের-পিআইবির মহাপরিচালক (ডিজি) ফারুক ওয়াসিফ প্রমুখ।
মিঠু দাস জয় দীর্ঘদিন ধরে বিভিন্ন গণমাধ্যমে সুনামের সঙ্গে কাজ করে যাচ্ছেন। বর্তমানে দৈনিক কালবেলার সিলেট ব্যুরো প্রধান হিসেবে কর্মরত। তিনি সিলেট জেলা প্রেসক্লাবের ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক ছিলেন।
২০২৪ সালের ২ আগস্ট পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে মিঠু দাস জয় গুলিবিদ্ধ হন।
এর আগেও তিনি সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য বিভিন্ন পুরস্কারে ভূষিত হয়েছেন।–সংবাদ বিজ্ঞপ্তি