সিলেটে জগন্নাথ জিউর আখড়ায় ৩ দিনের মহোৎসব শুরু মঙ্গলবার

প্রকাশিত August 4, 2025
সিলেটে জগন্নাথ জিউর আখড়ায় ৩ দিনের মহোৎসব শুরু মঙ্গলবার

শ্রীশ্রী গোবিন্দ গোপাল গোস্বামী ব্রজবাসী মোহান্ত মহারাজের ৭৯তম শুভ আবির্ভাব উপলক্ষে শ্রীশ্রী রাধাগোবিন্দের ঝুলনযাত্রা একাদশী তিথিতে মহোৎসবের আয়োজন করা হয়েছে।
সিলেট মহানগরীর জিন্দাবাজারে শ্রীশ্রী জগন্নাথ জিউর আখড়ায় আগামীকাল মঙ্গলবার (৫ আগস্ট) থেকে আয়েজিত মহোৎসবের ৩ দিনের অনুষ্ঠানসূচির মধ্যে রয়েছে, প্রথমদিন সকাল ৯টায় শ্রীশ্রী গুরুপূজা, সাড়ে ৯টায় পুষ্পাঞ্জলি প্রদান, ১০টায় শ্রীমদ্ভাগবত গীতাপাঠ (পরিবেশনায় বিষেন্দু ভট্টাচার্য্য, দাড়িয়াপাড়া, সিলেট), বিকেল ৪টায় শ্রীমদ্ভাগবত গীতাপাঠ ও কীর্ত্তন (পরিবেশনায় প্রেমা গোস্বামী, সুনামগঞ্জ) ও রাত ৮টায় অষ্টপ্রহরব্যাপী লীলা সংকীর্ত্তন উৎসবের শুভ অধিবাস (পরিবেশনায় সুমন দাস, শ্রীশ্রী কালাচাঁদ সেবক সংঘ, গোলাপগঞ্জ, সিলেট)।
দ্বিতীয়দিন বুধবার (৬ আগস্ট) ব্রাহ্মমুহূর্ত থেকে অষ্টপ্রহরব্যাপী লীলা সংকীর্ত্তন উৎসব শুরু, দুপুর ১টায় মহারাজভোগ নিবেদন ও দুপুর ২টায় সর্বস্তরের গৌরভক্তের মাঝে মহাপ্রসাদ বিতরণ (লীলা সংকীর্ত্তন পরিবেশনায় বিধু চন্দ্র চন্দ, শ্রীশ্রী জয়রাধে যুবসংঘ, গোয়াইনঘাট, সিলেট, মুক্তপদ তালুকদার শ্রীশ্রী হরিভক্ত সম্প্রদায়, দিরাই, সুনামগঞ্জ, সুমন দাস, শ্রীশ্রী কালাচাঁদ সেবক সংঘ, সিলেট এবং স্থানীয় কীর্ত্তনীয়া চয়ন দেব ও ভক্তবৃন্দ)।
শেষদিন বৃহস্পতিবার (৭ আগস্ট) সকাল ১০টায় দধিভাণ্ড ভঞ্জন ও কীর্ত্তন সমাপন (পরিবেশনায় সুমন দাস, শ্রীশ্রী কালাচাঁদ সেবক সংঘ, গোলাপগঞ্জ, সিলেট) ও দুপুর ১টায় সর্বস্তরের গৌরভক্তের মাঝে মহাপ্রসাদ বিতরণ।
মহোৎসবে সর্বস্তরের গৌরভক্তকে উপস্থিত থাকার জন্য শ্রীশ্রী জগন্নাথ জিউর আখড়া পরিচালনা কমিটি, শিষ্য ও ভক্তবৃন্দ বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন।–সংবাদ বিজ্ঞপ্তি