কসবায় গাঁজা ও ইসকফ সিরাপ সহ ২ জনকে গ্রেফতার করেছে র‌্যাব

প্রকাশিত August 3, 2025
কসবায় গাঁজা ও ইসকফ সিরাপ সহ ২ জনকে গ্রেফতার করেছে র‌্যাব

নিজস্ব প্রতিবেদক : র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-র‌্যাব পৃথক অভিযানে ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন এলাকা থেকে ২০ কেজি গাঁজা ও ১৫০ বোতল ইসকফ সিরাপ উদ্ধার এবং দুই জনকে গ্রেফতার করেছে।
গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯, সিপিসি-১, ব্রাহ্মণবাড়িয়ার একটি আভিযানিক দল রবিবার (৩ আগস্ট/১৯ শ্রাবণ) ভোর সোয়া ৪টার দিকে জেলার কসবা উপজেলার গোবিন্দপুর এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ২০ কেজি গাঁজা সহ উপজেলার গোবিন্দপুর পূর্বপাড়ার মো নূরে আলম (৩৫, পিতা মৃত মো লাল মিয়া ) ও মো তপন মিয়াকে (২৭, পিতা মো নান্নু মিয়া) গ্রেফতার করে।
এছাড়াও ভোর সাড়ে ৫টার দিকে অপর এক অভিযানে উপজেলার চাটুয়াখোলা এলাকায় ১৫০ বোতল ইসকফ সিরাপ উদ্ধার করা হয়।
পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে তাদেরকে জব্দকৃত আলামত সহ কসবা থানায় হস্তান্তর করা হয়েছে।