রাষ্ট্রকাঠামো মেরামতে বিএনপির ৩১ দফা বাস্তবায়নে মধ্যনগরে জনসভা

প্রকাশিত July 17, 2025
রাষ্ট্রকাঠামো মেরামতে বিএনপির ৩১ দফা বাস্তবায়নে মধ্যনগরে জনসভা

মধ্যনগর প্রতিনিধি : রাষ্ট্রকাঠামো মেরামতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে সুনামগঞ্জের মধ্যনগরে জনসভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৭ জুলাই/২ শ্রাবণ) বিকেলে উপজেলা সদরের শহীদ মিনার চত্বরে মধ্যনগর উপজেলা বিএনপি আয়োজিত জনসভায় প্রধান অতিথি ছিলেন, সুনামগঞ্জ-১ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী কেন্দ্রীয় কৃষক দলের সাংগঠনিক সম্পাদক আনিসুল হক।
উপজেলা বিএনপির আহ্বায়ক আবে হায়াতের সভাপতিত্বে এবং যুগ্মআহ্বায়ক আব্দুল কাইয়ুম মজনু ও সদস্য কামাল হোসেনের যৌথ পরিচলায় এত বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির যুগ্মআহ্বায়ক আবুল বাসার, যুগ্মআহ্বায়ক মোশাহিদ তালুকদার, তাহিরপুর উপজেলার অন্যতম নেতা এমদাদুল হুদা, যুবদলের আহ্বায়ক এনামূল হক এনাম, মধ্যনগর উপজেলা যুবদলের আহ্বায়ক গোলাম ছইফুল, সদস্য সচিব সাইদুর রহমান জিয়া, শ্রমিক দলের আহ্বায়ক আব্দুল জলিল, সেচ্ছাসেবক দলের আহ্বায়ক রোকন উদ্দিন, ছাত্রদলের যুগ্মআহ্বায়ক শেখ ফরিদ ও বাপ্পী হাসান।
প্রধান অতিথির বক্তব্যে আনিসুল হক বলেন, রাষ্ট্রকাঠামো মেরামতে ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে ঐক্যের বিকল্প নেই।
আগামী নির্বাচনে মনোনয়নের প্রত্যাশা ব্যক্ত করে তিনি সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেন।