মাধবপুররে ৫০ কেজি গাঁজা সহ একজনকে গ্রেফতার করেছে র‌্যাব-৯

প্রকাশিত July 16, 2025
মাধবপুররে ৫০ কেজি গাঁজা সহ একজনকে গ্রেফতার করেছে র‌্যাব-৯

নিজস্ব প্রতিবেদক : র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-র‌্যাব হবিগঞ্জের মাধবপুর উপজেলায় ৫০ কেজি গাঁজা সহ একজনকে গ্রেফতার করেছে।
গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯, সিপিসি-৩, শায়েস্তাগঞ্জ ক্যাম্প, হবিগঞ্জের একটি আভিযানিক দল বুধবার (১৬ জুলাই/১ শ্রাবণ) আনুমানিক ভোর সাড়ে ৪টার দিকে জেলার মাধবপুর উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের নারায়নপুরে ঢাকা-সিলেট মহাসড়কে মাদক বিরোধী অভিযান পরিচালনা।
অভিযানকালে করে ৫০ কেজি গাঁজা সহ মো রফিক মিয়া (২৪, পিতা মৃত কাশেম আলী, মির্জাপুর, বৌলাছড়া, শ্রীমঙ্গল, মৌলভীবাজার) নামে একজনকে গ্রেফতার করা হয়।।
পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে তাকে জব্দকৃত আলামত সহ মাধবপুর থানায় হস্তান্তর করা হয়েছে।