মাধবপুরে শিশু সুমাইয়ার প্রকৃত হত্যাকারীদের গ্রেফতার দাবিতে মানববন্ধন

প্রকাশিত June 26, 2025
মাধবপুরে শিশু সুমাইয়ার প্রকৃত হত্যাকারীদের গ্রেফতার দাবিতে মানববন্ধন

মাধবপুর প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুর উপজেলার এক্তিয়ারপুর উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণির শিক্ষার্থী সুমাইয়া আক্তারের প্রকৃত হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানবন্ধন করা হয়েছে।
বৃহস্পতিবার (২৬ জুন/১২ আষাঢ়) দুপুরে উপজেলার এক্তিয়ারপুর বাজারে এ মানবন্ধন অনুষ্ঠিত হয়। এতে এলাকাবাসী ও সুমাইয়া আক্তারের সহপাঠিরা অংশগ্রহণ করে।
মানববন্ধনে বক্তারা বলেন, সোমবার (১৬ জুন) রাতে উপজেলার ছাতিয়াইন ইউনিয়নের এক্তিয়ারপুর গ্রামের বেনু মিয়ার মেয়ে সুমাইয়া আক্তারকে কুপিয়ে ফেলে রেখে যায় তার আপন চাচা। পরে চিকিৎসার জন্য ঢাকায় নেয়াওর পথে সে মারা যায়। এ ঘটনায় তার পিতা বাদি হয়ে মাধবপুর থানায় একটি হত্যামামলা দায়ের করেন।
তবে অভিযোগ উঠেছে, পূর্ব শত্রুতার জেরে একই এলাকার আশিক মিয়া সহ কয়েকজনকে মামলায় আসামি করা হয়েছে।
মানবন্ধন থেকে তদন্তপূর্বক এ ঘটনার সাথে জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।