বিপুল উৎসাহ উদ্দীপনায় লন্ডনে ইউনিটি অব মৌলভীবাজারের সম্মেলন অনুষ্ঠিত

প্রকাশিত June 20, 2025
বিপুল উৎসাহ উদ্দীপনায় লন্ডনে ইউনিটি অব মৌলভীবাজারের সম্মেলন অনুষ্ঠিত

বিপুল উৎসাহ উদ্দীপনায় ও আনন্দঘন পরিবেশে ব্রিটেনের বিভিন্ন শহর থেকে আগত প্রবাসী মৌলভীবাজারবাসীর উপস্থিতিতে ইউনিটি অব মৌলভীবাজারের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৯ জুন) সন্ধ্যায় সেন্ট্রাল লন্ডনের বার্ডি আর্ট সেন্টারে সমবেত কন্ঠে জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে সম্মেলন শুরু হয়।
সংগঠনের সভাপতি সৈয়দ শামীম ইসলামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শফিকুর রহমান ও যুগ্ম সাধারণ সম্পাদক লিটন চৌধুরীর যৌথ পরিচালনায় এতে সম্মানিত অতিথি ছিলেন, ইউনিটি অব মৌলভীবাজারের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা এম. এ. মান্নান। বিশেষ অতিথি ছিলেন, বাংলাদেশ ক্যাটারার্স এসোসিয়েশনের প্রেসিডেন্ট অলি খান এমবিই, মৌলভীবাজার ডিস্ট্রিক্ট এন্ড ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের সভাপতি আব্দুল আহাদ চৌধুরী, ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অব কমার্সের সাবেক প্রেসিডেন্ট সাইদুর রহমান রেনু, ইউনিটি অব মৌলভীবাজারের সাবেক কনভেনর, ইউকে বিডি টিভির চেয়ারম্যান মোহাম্মদ মকিস মনসুর, নিউহ্যাম কাউন্সিলের ক্যাবিনেট মেম্বার কাউন্সিলার মুজিবুর রহমান জসিম, কাউন্সিলার রিতা বেগম, মৌলভীবাজার কলেজ ছাত্র সংসদের প্রাক্তন সাধারণ সম্পাদক আহমেদ হাসান, গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের কো-কনভেনর মসুদ আহমেদ, বিসিএর চীফ ট্রেজারার টিপু রহমান, বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল জলিল আসদ্দর, আব্দুস সোবাহান সোহেল, একাউন্টেন্ট আলী হায়দার রিপন, জয়নাল আবেদিন লেখন, মাসুম আহমেদ লিলু মিয়া, আব্দুল ওয়াহিদ বাবুল, শাহ শাফি কাদির, নূরুল ইসলাম, জামাল আহমেদ, এম. এ. সালাম, সাংবাদিক আজিজুল আম্বিয়া, সংগঠনের ফাউন্ডার প্রেসিডেন্ট আব্দুল মালিক ও ফাউন্ডার সাধারণ সম্পাদক কামরুজ্জামান খান কমরু।
সম্মেলনে সর্বসম্মতিক্রমে আগামী দু’বছরের জন্য আব্দুর রুউফ তালুকদারকে সভাপতি, কামরুজ্জামান খান কমরুকে সিনিয়র সহ সভাপতি, লিটন চৌধুরীকে সাধারণ সম্পাদক, আমজাদ হোসেন সানি ও রাসেল খানকে যুগ্ম সাধারণ সম্পাদক, মোহাম্মদ মুহিবুর রহমানকে ট্রেজারার, সাইফুল হক খালেদ ও সাদিকুর রহমানকে জয়েন্ট ট্রেজারার এবং সৈয়দ রুয়েজ আহমদকে সাংগঠনিক সম্পাদক ও জুবেল আহমদ বেলালকে সহ সাংগঠনিক সম্পাদক করে ৫১ সদস্য বিশিষ্ট কমিটির নাম ঘোষণা করা হয়।
সম্মেলনে মৌলভীবাজারে একটি সরকারি মেডিক্যাল কলেজ ও পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা এবং শমসেরনগর বিমানবন্দর চালু সহ মৌলভীবাজার জেলার উন্নয়নে ১০ দফা দাবি বাস্তবায়নের আহ্বান জানানো হয়।–সংবাদ বিজ্ঞপ্তি