নবীগঞ্জে হাকিম ফাউন্ডেশনের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত

প্রকাশিত June 13, 2025
নবীগঞ্জে হাকিম ফাউন্ডেশনের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত

বিশেষ প্রতিবেদক, হবিগঞ্জ : হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার করগাঁও গ্রামে মরহুম আবদুল হাকিম, তার স্ত্রী মরহুমা জায়েদা খাতুন হাকিম ও এলাকার মুর্দেগানের ঈসালে সাওয়াব উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১২ জুন) দিনগত রাতে হানিফ এন্ড হাকিম ভিলা প্রাঙ্গণে এই দোয়া মাহফিলের আয়োজন করে হাকিম ফাউন্ডেশন ইউএসএ। এতে প্রধান অতিথি ছিলেন, শামসুল উলামা হজরত আল্লামা কিবলাহ ফুলতলীর (র) নাতি জাতীয় মাসিক পরওয়ানার সম্পাদক মাওলানা রেদ্বওয়ান আহমদ চৌধুরী ফুলতলি।
এছড়াও হাকিম ফাউন্ডেশন ইউএসএর ভাইস চেয়ারম্যান সাব্বির হোসেন, এলাকার মুরব্বি মনু মিয়া, করগাঁও নতুন মসজিদের ইমাম মুফতি মাওলানা জাবেদ আহমেদ চৌধুরী, হাকিম ফাউন্ডেশনের বাংলাদেশ প্রতিনিধি রুপুল আমিন সহ এলাকার বিশিষ্ট মুরবিব সহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন।
দোয়া করেন, মাওলানা রেদ্বওয়ান আহমদ চৌধুরী ফুলতলি।