শাল্লায় বাড়ির পাশে হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে মারা গেছে একজন

প্রকাশিত June 1, 2025
শাল্লায় বাড়ির পাশে হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে মারা গেছে একজন

শাল্লা প্রতিনিধি : সুনামগঞ্জের শাল্লা উপজেলায় বজ্রাঘাতে সেলিম মিয়া (৩৫) নামের একজনের মৃত্যু হয়েছে।
রবিবার (১ জুন/১৮ জ্যৈষ্ঠ) সকাল সাড়ে ৬ টায় উপজেলার আটগাঁও ইউনিয়নের মির্জাপুর গ্রামে এ ঘটনা ঘটে। সেলিম মিয়া এই গ্রামের আব্দুল গফুর মিয়ার ছেলে।
এলাকার লোকজন জানান, বাড়ির পাশে হাওরে মাছ ধরতে গিয়ে সেলিম মিয়া বজ্রপাতের শিকার হন।
শাল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শফিকুল ইসলাম সেলিম মিয়ার মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছেন।