জকিগঞ্জ থানা পুলিশের অভিযানে ২১০০ পিস ইয়াবা সহ গ্রেফতার ১

প্রকাশিত May 27, 2025
জকিগঞ্জ থানা পুলিশের অভিযানে ২১০০ পিস ইয়াবা সহ গ্রেফতার ১

সিলেটের জকিগঞ্জ থানা পুলিশের অভিযানে ২ হাজার ১০০ পিস ইয়াবা সহ একজন গ্রেফতার হয়েছে।
সোমবার (২৬ মে) মধ্য রাতে থানা পুলিশের একটি আভিযানিক দল উপজেলার সুলতানপুর ইউনিয়নের বাবুর বাজার এলাকায় মাদক ব্যবসায়ী ময়নুল হকের (৪২, পিতা মৃত আতর আলী, সুলতানপুর, জকিগঞ্জ, সিলেট) চালের দোকান থেকে এই ইয়াবা উদ্ধার ও ময়নুল হককে গ্রেফতার করে।
এ ব্যাপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে জকিগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে।–তথ্য বিবরণী