চুনারুঘাটে ২০ কেজি গাঁজা সহ একজনকে গ্রেফতার করেছে র‌্যাব-৯

প্রকাশিত May 20, 2025
চুনারুঘাটে ২০ কেজি গাঁজা সহ একজনকে গ্রেফতার করেছে র‌্যাব-৯

র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-র‌্যাব হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় ২০ কেজি গাঁজা সহ একজনকে গ্রেফতার করেছে।
গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯, সিপিসি-৩, শায়েস্তাগঞ্জ ক্যাম্প, হবিগঞ্জের একটি আভিযানিক দল মঙ্গলবার (১৯ মে) সকাল সোয়া ৯টার দিকে চুনারুঘাট উপজেলার পাইকপাড়া ইউনিয়নের কাঁশবন এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ২০ কেজি গাঁজা সহ মন্তুস সাঁওতাল (২৮, পিতা পিয়ন্ত সাঁওতাল, চাঁনপুর, চুনারুঘাট, হবিগঞ্জ) নামের একজনকে গ্রেফতার করে।
পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে (মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ খ্রি) মামলা দায়ের করে তাকে চুনারুঘাট থানায় হস্তান্তর করা হয়েছে।–তথ্য বিবরণী