কোম্পানীগঞ্জে ছোটোভাই হত্যামামলার প্রধান আসামি বড়োভাই গ্রেফতার

প্রকাশিত May 2, 2025
কোম্পানীগঞ্জে ছোটোভাই হত্যামামলার প্রধান আসামি বড়োভাই গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক : সিলেটের কোম্পানীগঞ্জ থানা পুলিশের অভিযানে ছোটোভাই হত্যামামলার একমাত্র আসামি বড়োভাই গ্রেফতার হয়েছে।
বৃহস্পতিবার (১ মে) রাত সাড়ে ৮টার দিকে কোম্পানীগঞ্জ থানা পুলিশের একটি আভিযানিক দল উপজেলার ইছাকলস ইউনিয়নের দুর্গাপুর এলাকায় অভিযান পরিচালনা করে।
অভিযানকালে উপজেলার বাগজুর গ্রামে ছোটোভাই রুবেল আহমদ ইয়াহিয়া হত্যা মামলার এজাহারনামীয় একমাত্র আসামি জাকারিয়া আহমদকে (৩৫, পিতা মৃত আশিক মিয়া, বাগজুর উত্তরপাড়া, কোম্পানীগঞ্জ, সিলেট) গ্রেফতার করা হয়।
পরে আসামির দেখানো মতে তার বাড়ির পিছনের ঝোঁপঝাড় হতে হত্যাকাণ্ডে ব্যবহৃত আলামত একটি কাঁচি উদ্ধার করা হয়।
পুলিশের জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামির দেওয়া তথ্য ও এজাহার সূত্র অনুয়ায়ী, গত ২৮ এপ্রিল রাত অনুমান সাড়ে ১০টায় রুবেল আহমদ ইয়াহিয়া (২৫, পিতা মৃত আশিক মিয়া, বাগজুর উত্তরপাড়া, কোম্পানীগঞ্জ, সিলেট) খুন হয়।
এ ঘটনায় রুবেল আহমদ ইয়াহিয়ার স্ত্রী খাদিজা বেগম (২৩) বাদি হয়ে জাকারিয়া আহমদকে আসামি করে কোম্পানীগঞ্জ থানায় একটি হত্যামামলা দায়ের করেন। মামলার এজাহারে অভিযোগ করা হয়, টাকা-পয়সা নিয়ে দুই ভাইয়ের মধ্যে পূর্ব বিরোধের জের ধরে ঘটনার দিন সকাল সোয়া ৯টার দিকে তর্কাতর্কির একপর্যায়ে জাকারিয়া আহমদ ধারালো কাঁচি দিয়ে রুবেল আহমদ ইয়াহিয়ার মাথার মাঝ বরাবর আঘাত করলে তিনি গুরুতর আহমদ হন।
আশঙ্কাজনক অবস্থায় রুবেল আহমদ ইয়াহিয়াকে সিলেট ওসমানী মেডি্ক্যাল কলেজ হাসপাতালে নিয়া গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।–সূত্র তথ্য বিবরণী