এসএমপি কমিশনার পেলেন ‘পুলিশ ফোর্স এক্সেমপ্লারি গুড সার্ভিস ব্যাজ-২০২৪’

প্রকাশিত May 2, 2025
এসএমপি কমিশনার পেলেন ‘পুলিশ ফোর্স এক্সেমপ্লারি গুড সার্ভিস ব্যাজ-২০২৪’

দৃষ্টান্তমূলক ও প্রশংসনীয় কাজের স্বীকৃতিস্বরূপ সিলেট মহানগর পুলিশ-এসএমপি কমিশনার মো. রেজাউল করিম, পিপিএম-সেবা ‘পুলিশ ফোর্স এক্সেমপ্লারি গুড সার্ভিস ব্যাজ-২০২৪ (আইজি ব্যাজ)’ অর্জন করেছেন।
ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ-আইজিপি বাংলাদেশ
বাহারুল আলম বিপিএম রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ডে বৃহস্পতিবার (১ মে) এসএমপি কমিশনারকে সম্মানজনক এই ব্যাজ পরিয়ে দেন।
মো রেজাউল করিম এসএমপির কমিশনার হিসেবে যোগদানের পর থেকেই মহানগরীর সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও নিয়ন্ত্রণে রাখতে সময়োপযোগী ও কার্যকর অবদান রেখে যাচ্ছেন।
মাদক উদ্ধার, ক্লুলেস মার্ডারের রহস্য উদঘাটন ও চোরাচালান রোধ সহ সামগ্রিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে তিনি গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করেন।
জনমনে পুলিশের ভাবমূর্তি উজ্জ্বল করা এবং পুলিশের হারিয়ে যাওয়া সম্মান পুনরুদ্ধার করতে বাস্তবধর্মী উদ্যোগও নেন।
এছাড়াও এসএমপিতে কর্মরত পুলিশ সদস্যদের মনোবল বৃদ্ধিতে পুলিশ কমিশনার কল্যাণমূলক নানা পদক্ষেপ নিয়েছেন।–তথ্য বিবরণী