নিজস্ব প্রতিবেদক : বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবির সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) সিলেট ও সুনামগঞ্জের সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৯১ লাখ টাকার চোরাচালানী মালামাল আটক করেছে।
গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (১২ ফেব্রুয়ারি/২৯ মাঘ) দুই জেলার বাংলাবাজার, প্রতাপপুর, পাথরকোয়ারি, মিনাটিলা, কালাইরাগ, বিছনাকান্দি, কালাসাদেক, ডিবিরহাওর, সংগ্রাম, পান্থুমাই ও তামাবিল বিওপি অভিযান পরিচালনা করে।
অভিযানকালে ৯১ লাখ ২৭ হাজার ৯৬০ টাকা মূল্যের ভারতীয় মহিষ, কমলা, শাড়ি, কিসমিস, হেয়ার অয়েল, চকলেট, ট্যাংক, চিনি, গাড়ির টায়ার, শ্যাম্পু, মুভ, সুপারি, শনপাপড়ি, বেবীলোশন, ফুচকা, বিড়ি, মদ এবং অবৈধ মালামাল পরিবহনে ব্যবহৃত মাহিন্দ্রা ট্রাক্টর, মোটরসাইকেল ও অবৈধভাবে পাথর উত্তোলনকারী নৌকা আটক করা হয়।
সিলেট ব্যাটালিয়ন অধিনায়ক লে কর্নেল মো নাজমুল হক অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।